ads

সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৯ আগস্ট সোমবার দুপুরে বিসিবিতে আসেন তিনি। বিসিবির কার্যালয় পরিদর্শনের পাশাপাশি বিসিবি পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারেন তার আজকের পরিদর্শন থেকে। তাই হঠাৎই দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট জেগে উঠেছে। এর মধ্যেই আবার বিসিবিতে এসেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল।

Shamol Bangla Ads

সোমবার দুপুর সাড়ে ১২টায় নিজের রেঞ্জ রোভারে করে মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। এসে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই সরাসরি তিনি উঠে যান বিসিবি অফিসে।

এদিকে, বিসিবি কার্যালয়ে তামিমের আগমণের কারণ এখনো পরিষ্কার না হলেও জানা গেছে, তিনি মিটিং করতেই এসেছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার ওপেনার ফিট থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছিলেন। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানান, তিনি দেশ সেরা এ ওপেনারকে আবার জাতীয় দলে দেখতে চান।

Shamol Bangla Ads

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই তিনি জানাতে পারেন সিদ্ধান্ত। বিশেষ করে তাকে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা এ মিটিং থেকে।

তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দেশের বাইরে থেকে জানিয়েছেন নিজের পদত্যাগের কথা। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলতে প্রস্তুত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!