গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস চশমা প্রতীক নিয়ে ৭ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত সমর্থিত প্রার্থী মিজানুর রহমান মিজান তালা প্রতীক নিয়ে ৪ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন। গোমস্তাপুর উপজেলা কন্ট্রোল রুমে পৌর এলাকার ১১ টি কেন্দ্রের এ ফলাফল ঘোষনা কর হয়। উলে¬খ্য যে বিগত সংসদ নির্বাচনে রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হলে এ পদটি শূণ্য হয়।




