ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক থানা-পুলিশ এক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য সুফি (২৩) কে গ্রেফতার করেছে। শনিবার রাতে উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের তার ভাইয়ের শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুফি বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের নরদা গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে ওসি শাহজালাল মুন্সি জানান, সুফির বিরুদ্ধে ছাতক ও বিশ্বনাথ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার আরো দু’সহোদরও ডাকাতি মামলার আসামী। স¤প্রতি কয়েকটি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।
সুরমা নদীতে চাঁদাবাজদের হামলার ঘটনায়
ছাতকে কার্গো-ট্রলার শ্রমিকদের নিন্দা ও ক্ষোভ

সুনামগঞ্জে সুরমা নদীতে বলগেট নৌকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক এম মান্নান মিয়াজী, বলগেট শ্রমিক আমিন জাহের, মোহাম্মদ রাকিব, উমর আলী, আতাউর রহমান, তাজুল ইসলাম, শফিকুল ইসলাম, বিলাল হোসেন, অলিউর রহমান, কালন মিয়া, শিবলি মিয়া, মিলন মিয়া, জাকির হোসেন, ইব্রাহিম মিয়া, মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ উক্ত ঘটনার সাথে জড়িত চাঁদাবাজদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন। রোববার সকালে সুনামগঞ্জ সুরমা নদী দিয়ে যাওয়ার পথে স্থানীয় কতিপয় সন্ত্রাসী নৌকা আটকিয়ে চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে নৌকার লোকজনদের উপর হামলা চালায়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার এসআই নাজমুল ঘটনাস্থলে পৌছে চাঁদাবাজদের ফেলে যাওয়া নৌকা আটক করেন।




