ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৪, ২০১৪ ৭:১৭ অপরাহ্ণ

Sreebardi Correspondent-03-04-14শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২ এপ্রিল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চড়িয়াপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মনির হোসেন নামে একজন গুরুতর আহত হয়ে শ্রীবরদী হাসপাতালে টিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহতের স্ত্রী লাইলী আক্তার বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী সদর ইউনিয়নের চড়িয়াপাড়া গ্রামের মনির হোসেনের সাথে একই গ্রামের ছাবেদ আলীর ছেলে আব্দুল মালেকের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আব্দুল মালেক ও তার সঙ্গীরা একত্রিত হয়ে মনির হোসেনের বসত ভিটার জমির পিলার তুলে ফেলার চেষ্টা করলে মনির হোসেন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল মালেক ও তার সঙ্গীরা লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মনির হোসেনের বাড়িতে হমলা করে। হামলায় মনির হোসেন গুরুতর আহত হলে তাকে শ্রীবরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হামলাকারীরা মনির হোসেনের ঘর থেকে নগদ ২০ হাজার টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে মনির হোসেনের স্ত্রী লাইলী আক্তার বাদী হয়ে শ্রীবরদী থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার আসামীরা হলো চড়িয়াপাড়া গ্রামের ছাবেদ আলী ও তার ৫ ছেলে আব্দুল মালেক (৪০), হারুন (৩৫), শিক্কু মিয়া (৩৩), আব্দুর রশিদ (২৮) ও আব্দুল খালেক (৩৭) এবং মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম (২৮), মৃত মজর উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩২), মৃত বল্লা সেকের ছেলে আজাদ মিয়া (৩৫)।
এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন তরফদার জানান, আহতের স্ত্রী লাইলী আক্তার বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!