ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টি আইনে জিতে ফাইনালে শ্রীলঙ্কা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৪, ২০১৪ ৭:০৫ অপরাহ্ণ

0662শ্যামলবাংলা স্পোর্টস : ড্যারেন স্যামি কি আবারও পারতেন ব্যাটে ঝড় তুলতে?- তা আর জানা গেল না। তার আগেই মাঠে হানা দিল সত্যিকারের ঝড়। সেই ঝড়ে ভেসে গেল ওয়েস্ট ইন্ডিজের শিরোপা ধরে রাখার স্বপ্ন। বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ ও লুইস) ২৭ রানে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের ফাইনালে এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৩ ওভার ৫ বলের সময় নামে ঝড়। এ সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৮০/৪। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি সে সময় জিততে ১০৮ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু প্রায় ২৫ মিনিটের প্রচণ্ড ঝড় আর শিলা-বৃষ্টির পর খেলা আর শুরু করা যায়নি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬০/৬ (কৌশল ২৬, দিলশান ৩৯, জয়াবর্ধনে ০, সাঙ্গাকারা ১, থিরিমান্নে ৪৪, ম্যাথিউস ৪০, প্রসন্ন ৬*; সানতোকি ২/৪৬, বদ্রি ১/২৩, রাসেল ১/৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৫ ওভারে ৮০/৪ (স্মিথ ১৭, গেইল ৩, সিমন্স ৪, স্যামুয়েলস ১৮*, ব্রাভো ৩০, স্যামি ০*; মালিঙ্গা ২/৫, প্রসন্ন ১/১৫, কুলাসেকারা ১/২২)

Need Ads
error: কপি হবে না!