ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আল-আমিন এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত হোটেলগুলো হলো, এ ওয়ান বেকারী পাঁচ হাজার, দেশপ্রিয় হোটেল এন্ড সুইটমিট পাঁচ হাজার টাকা ও আয়োজন এন্টারপ্রাইজ দু হাজার টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তাঅধিকার সংরক্ষণ পরিষদ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধণন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো: আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ফারুক আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ। এ মেলায় ২৫ টি ষ্টল বসেছে । শনিবার পর্যন্ত এ মেলা চলবে।

বড়লেখায় ডাকাত সরদার গ্রেফতার

বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিনভাগ এলাকা থেকে অভিযান চালিয়ে হিরা মালাকার (৩৮) নামে এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
হিরা মালাকার দক্ষিনভাগ ইউনিয়নের বিরেন্দ্র মালাকারের ছেলে।
বড়লেখা থানার ভারপাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসেম জানান, তার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!