ads

বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি পৌঁছলেন ৬২ হাজার ২০৯ হজযাত্রী

খবর টি পড়েছেন : ৩৭৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় রোকেয়া বেগম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে ওই তথ্য জানা যায়।

Shamol Bangla Ads

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫২ হাজার ৮৫৯ জন।

এদিকে, হজে গিয়ে সর্বশেষ রোকেয়া বেগম (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A05102884। এ নিয়ে ৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ পাঁচজন এবং মহিলা দুজন।

Shamol Bangla Ads

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০ দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম পরবর্তী সংবাদ ময়মনসিংহে বৃষ্টি চেয়ে নামাজের সময় গুঁড়ি গুঁড়ি রহমতের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads