ads

শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না : নকলায় মতিয়া চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ২৪, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন কোন জাতি উন্নতি করতে চাইলে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে সে জাতিকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। কোনদিন পারবেও না। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে রাষ্ট্র পরিচালনায় কঠোর পরিশ্রম করেন এবং তিনি দেশবাসিকে পরিশ্রম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।

Shamol Bangla Ads

তিনি ২৪ জুন শনিবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নের বার মাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সেরা ১২ এবং সকল মাধ্যমিক বিদ্যালয় ও সমমান দাখিল মাদ্রাসার সেরা ১২ জন করে শিক্ষার্খীর মাঝে মাথাপিছু ১ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা বিতরণকালে ওইসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে কামাল আতাতুর্কের দেশ তুরস্ক আজ অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকেও সে লক্ষে পৌঁছাতে বদ্ধপরিকর।

Shamol Bangla Ads

তিনি বলেন, ইচ্ছে করলে শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনার আওতায় আনতে পারি। সে সামর্থ আমাদের রয়েছে। কিন্তু এতে করে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না। সুতরাং প্রণোদনা পেতে হলে তাদেরকে অবশ্যই পরিশ্রম করে ভাল ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তারাই প্রণোদনার আওতায় আসবে।

ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক মতিয়া চৌধুরীর সাথে ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন, নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির সেরা ২০ জন, চতুর্থ শ্রেণির সেরা ৫ জন, পঞ্চম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সেরা ২০ জন, সপ্তম শ্রেণির সেরা ২০ জন, অষ্টম শ্রেণির সেরা ১০ জন ও নবম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করেন।

Need Ads