গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার সকালে ৬১ বোতল ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসাপাড়া গ্রামের খোস মোহাম্মদের স্ত্রী রোকেয়া এবং মৃত মফিজউদ্দিনের স্ত্রী জোবেদা। রহনপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মুকুল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে রহনপুর রেলষ্টেশন নিমতলা থেকে ৬১ বোতল ফেন্সিডিলসহ রোকেয়া ও জোবেদা আটক করা হয়।




