তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সারাদেশের ন্যায় এবারও কুমিল্লা মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে আগামি ৫ এপ্রিল শনিবার থেকে ৯ এপ্রিল বুধবার পর্যন্ত ৫দিনব্যাপী নানাহ অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজার অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষ্যে প্রথমদিন ৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টায় ষষ্ঠী পূজা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, দ্বিতীয়দিন ৬ এপ্রিল রোববার সপ্তমী পূজা, তৃতীয়দিন ৭ এপ্রিল সোমবার অষ্টমী পূজা, চতুর্থদিন ৮ এপ্রিল মঙ্গলবার নবমী পূজা, পঞ্চমদিন ৯ এপ্রিল বুধবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
পঞ্জিকার সূত্রে জানা যায়- এ বছর দেবী গজে আগমন। এর ফলে গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা এবং দেবী নৌকায় গমন। এর ফলে শস্যবৃদ্ধিস্তথা জলম।
এ বছর বাসন্তী পূজায়লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে বিশেষ আয়োজন হলো:- ৭ এপ্রিল সোমবার অষ্টমী বিহিত পূজা, দুপুরে মহা প্রসাদ বিতরণ, ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ এপ্রিল বুধবার রাত ১১টায় শ্রী শ্রী মায়ের প্রতিমা বিসর্জন ও প্রশস্তিবন্ধন।
ওই মাতৃ আরাধনায় পরমানন্দ মহামিলনের দিন গুলোতে জাতি-বর্ণ-ধর্ম-গোত্র নির্বিশেষে সকলকে উপস্থিত হয়ে বাসন্তী পূজাকে সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন- লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের নেতৃবৃন্দ।




