ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় পৃথক ৩ টি গ্রামে ১১ বোমা বিষ্ফোরণ ২ টি তাজা বোমা উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ
দামুড়হুদায় পৃথক ৩ টি গ্রামে ১১ বোমা বিষ্ফোরণ ২ টি তাজা বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক ২ টি গ্রামে ১১ টি বোমা বিষ্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। এছাড়া পুলিশ অপর একটি গ্রাম থেকে ২ টি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
গ্রামবাসী জানায়, শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের দুলাল নগর গ্রামে দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় তারা পর পর ১০টি বোমা বিস্ফোরণ ঘটায়।
এছাড়া, দামুড়হুদা উপজেলার সুবোলপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তারির বাড়িতে শনিবার মধ্যরাতে ৭-৮ জন দুর্বৃত্ত হানা দিয়ে তার ছেলে ব্যবসায়ী আব্দুস সামাদকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। যাওয়ার সময় দুবৃত্তরা আবারও আসবে জানিয়ে যায়।
অপরদিকে, দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা শিবনগর গ্রামের মৃত সাব্দার আলীর ছেলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি আসলাম আলীর বাড়িতে রবিবার সকাল ১০টার দিকে দুইটি বোমা দেখে বাড়ীর সদস্যরা নাটুদহ পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে রাখে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর মাঝে আতঙ্কসৃষ্টি জন্য দুবৃত্তরা পটকা টাইপের এসব বোমার বিষ্ফোরণ ও বাড়িতে বোমা রেখে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এসব দুবৃর্ত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।  #  #

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!