কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাদরাসা প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। মাদরাসার অধ্যক্ষ মুহা.আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক প্রফেসর আ.রাজ্জাক, ঈমান আলী শেখ, কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, আবাম সাইফুল্যাহ, প্রভাষক রফিকুল ইসলাম, আবুল কাশেম মেম্বর প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ওই ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার শিক্ষক, ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলী শাহীন।




