ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে গাঁজা সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধ খুন : আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৩:৫১ অপরাহ্ণ

khun3_0yttyনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : চারঘাটের বাদুড়িয়া গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় মাদকসেবীর হাসুয়ার আঘাতে প্রাণ গেলো হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক বৃদ্ধের। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমানের বাড়ি উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পাষন্ডিয়া গ্রামে। একই ঘটনায় আহত হয়েছেন বাদুড়িয়া গ্রামের মনির হোসেন (৪০), জয়নাল (৩২) ও হাবিব (৩৪)। গুরুতর আহত অবস্থায় মনির হোসেনকে রামেক হাসপাতালে এবং জয়নাল, হাবিবকে চারঘাট হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বিকেলে পাষন্ডিয়া গ্রামের হবি পার্শ্ববর্তী বাদুড়িয়া বাজারে যান। বাদুড়িয়া স্কুল মাঠে বসে গল্প করার সময় রাত সাড়ে ৮টার দিকে হবির প্রতিবেশি আবুল হোসেন মাঠে বসে গাঁজা সেবন করছিল। পরে হবি গাঁজা সেবন করতে তাকে নিষেধ করলে আবুল ক্ষুব্ধ হয়ে তার হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে হবির গলায় কোপ দেয়। এতে হবি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় বাদুড়িয়া গ্রামের মনির হোসেন, জয়নাল ও হাবিব এগিয়ে গেলে আবুল তাদেরকেও হাসুয়া দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে মনিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে যায়। তবে ঘাতক আবুল হোসেন ততক্ষণে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধারকরে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার গোলাম মোর্তূজা জানান, খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তীতে সাড়াশী অভিযান চালিয়ে রাত ১টায় পাষন্ডিয়া নিজ বাড়ী থেকে ঘাতক আসামী রহমানের ছেলে আবুল কালাম আজাদ ওরফে আবুল হোসেন কে গ্রেফতার করা হয়।

চারঘাটে দুর্নীতি বিরোধী শপথ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান

Shamol Bangla Ads

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’- এ প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে ২৬ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত রাজশাহীর চারঘাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও চারঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সভার আয়োজনে করা হয়। চারঘাট ফরহাদ আলউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয় চত্ত¡রে চারঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুল আলম, চারঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিরীন মাহবুবা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রোজিনা খাতুন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বাদশা, সহকারী শিক্ষিকা আমেনা খাতুন, জন প্রতিনিধি, সুধীজন ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী শপথ পাঠ ও বিতর্ক প্রতিযোগিতায় “বাংলাদেশের উন্নয়নে দূর্নীতি প্রধান অন্তরায়” বিষয়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের পরে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!