ঝালকাঠি প্রতিনিধি : ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত এর দুতাবাসের সহযোগীতায় এবং রেডক্রিসেন্ট অব সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ঝালকাঠির কাঠালিয়ার বিল ছোনাউটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার সকাল ১০ টায় দরিদ্রদের মাঝে পোশাক বিতরন করা হয় । সংযুক্ত আরব আমিরাতের প্রধান মন্ত্রীর দুবাইয়ের গভর্নর মোহাম্মদ বীন রাসেদ আল মাগতুম এর অর্থায়নে এ পোশাক বিতরন করা হয়। এতে ১৩৪০ জনের মাঝে সার্ট, প্যান্ট, পাঞ্জাবীসহ আরও অনেক কিছু বিতরন করা হয়। বিতরনের সময় কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো: ফারুক সিকদার,শিক্ষক মো: আব্দুল হাই পান্না,মো: মজিবুর রহমানসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




