ads

বুধবার , ১৪ জুন ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পালানোর সময় যুবক আটক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৪, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। ১৪ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৩২) ও তাঁর মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজলে আজিম কচি মিয়া দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন। তার বাসার নিচ তলায় থাকে ভাড়াটিয়া। নিচ তলার একটি অংশ ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ সাইনবোর্ড টানানো রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় পাশের বাসার দরজার সামনে যায়। ওই বাসায় থাকা এক নারী ঘরের দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

আমিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাঁকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রায় ২০০ মিটার দূর থেকে ধাওয়া করে আটক করেন স্থানীয়রা। এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্ত মাখা ছিল। পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলার বাসায় গিয়ে দেখেন তাঁর মা নূর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয়রা আটক করেছেন। পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে আসে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads