ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ

KKKকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :  আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় এক মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষকদের সাথে মঙ্গলবার সকালে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত পৃথক দু’টি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। উপজেলা পরিষদ মিলনায়তনে এইচএসসি ও বিএম কোর্স পরীক্ষা উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিব অধ্যক্ষ নজিবুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশীদ বকুল, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যক্ষ এসএম সহিদুল আলম, অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, প্রভাষক কেএম আনিছুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অধ্যক্ষ ফারুক হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক মুরাদ হোসেনসহ বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের। এর আগে একই স্থানে আলিম পরীক্ষা উপলক্ষ্যে অনুরূপ মতবিনিময় সভায় অধ্যক্ষ আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ৩এপ্রিল থেকে আসন্ন এইচএসসি, আলিম ও বিএম কোর্স সহ সমমানের পরীক্ষায় এবার কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩হাজার ১’শ ৭১জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এইচএসসির পৃথক ৪টি কেন্দ্র থেকে বিভিন্ন কলেজের ২হাজার ২’শ ৫১জন, ১টি কেন্দ্রে বিএম কোর্সের ৭’শ ৭৩জন ও ১টি কেন্দ্রে আলিম পরীক্ষায় ১’শ ৪৭জন পরীক্ষার্থী অংশ নেবে বলে উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ও ইউএনও অনুপ কুমার তালুকদার জানান। উপজেলার পৃথক ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র গুলো হলো এইচএসসির- কলারোয়া সরকারি কলেজ কেন্দ্র, শেখ আমানুল্লাহ কলেজ কেন্দ্র, বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্র ও হাজি নাসিরউদ্দীন কলেজ কেন্দ্র যেটি অনুষ্ঠিত হবে খোর্দ হাইস্কুলে। আর আলিম পরীক্ষার কেন্দ্র কলারোয়া আলিয়া মাদরাসা ও বিএম কোর্সের কেন্দ্র শেখ আমানুল্লাহ কলেজ। পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!