মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরের সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট সেন্টারের বাহিরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংর্ঘষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, মোকলেছ মিয়া(২২), মুসলিম মিয়া(২৫), সিরাজ মিয়া(৩৫), জমির আলী(৪০), হাবিবুর রহমান(৩৩), কুতুব উদ্দিন(৩৪),রুবেল আহমদ(২৩). সাইফুল ইসলাম(২৮), বিকুল চন্দ্র(২২) ও লিয়াকত (২৩)। আহতদের স্থানীয় হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি চেয়ারম্যান প্রার্থী জামি আহমদ (ঘোড়া) প্রতীকের সমর্থক আমির ও জামায়াত প্রার্থী এমএ মান্নান(কাপপিরিচ)প্রতীকের সমর্থক লিয়াকতের মধ্যে কথাকাটির জের ধরে সংঘর্ষ বেধে য়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




