ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে বীরমুক্তিযোদ্ধা ডাঃ সিরাজ উদ্দিনকে রাষ্টীয় মর্যাদায় দাফন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৭:৩৮ অপরাহ্ণ
আত্রাইয়ে বীরমুক্তিযোদ্ধা ডাঃ সিরাজ উদ্দিনকে রাষ্টীয় মর্যাদায় দাফন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা ডাঃ সিরাজ উদ্দিন আহম্মেদ (৮৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার রাত্রি আনুমানিক ৯টায়  উপজেলার বিহারীপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে  মৃত্যু বরণ করেছেন (ইন্না…….রাজিউন) তাঁর মৃত্যুতে গভীর  শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রানীণগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। মৃত্যু কালে  তিনি দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।  সোমবার দুপুরে উপজেলা পরিষদ ফুটবল মাঠে রাষ্টীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) লিংকন বিশ্বাস জেলা প্রসাশক কার্যালয়, নওগাঁ। করুন সুরে বিণ বাজিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান আত্রাই থানা পুলিশের পক্ষে এস আই আব্দুর রাজ্জাকসহ পুলিশ সদস্যরা এবং পরিষদ মাঠে মরহুমের  প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় দলমত নির্বিশেষে কয়েক  হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন। তাঁর জন্ম স্থান মহাদিঘী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বিকাল ৫টায় পারিবারিব গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এ দিকে তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা আওয়ামীলীগের পক্ষে আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান , আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারন সম্পাদক চৌধূরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান এবাদ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান একরামুর বারী রন্জু, আত্রাই প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এ.কে.এম কামাল উদ্দিন টগর, আত্রাই সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম দুলু, আত্রাই থানা বিএনপির পক্ষে সাধারন সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, আত্রাই ডিগ্রী কলেজ এর পক্ষে অধ্যক্ষ তবিবুর রহমান, আত্রাই মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মোঃ ইমতিয়াজ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!