রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ভিপি আবদুর রহিম (ঘোড়া প্রর্তীক) সোমবার সকাল ১১ টার দিকে সহকারী রিটানিং অফিসার ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা করেন ও সুষ্ঠু নির্বাচনের সার্থে পুনরায় সকল কেন্দ্রে নির্বাচনের দাবী জানান।

লিখিত অভিযোগ পত্র পাঠ করে চেয়ারম্যান প্রার্থী ভিপি আবদুর রহিম বলেন, গতকাল সোমবার সকাল ৮টার দিকে ভোট শুরু হওয়ার সাথে সাথে তিনি পৌরসভার কাজিরখিল কেন্দ্রে প্রবেশ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ.ক.ম রুহুল আমিনের (হেলিকপ্টার প্রর্তীক) অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে শারীরিকভাকে লাঞ্চিত করেন এবং তাকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করে। এছাড়াও তার চীপ এজেন্টকে দেবনগর কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।
তিনি আরো বলেন, রামগঞ্জ উপজেলার ৮১টি ভোট কেন্দ্র সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে একযোগে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে হেলিকপ্টার প্রর্তীকে সিল মেরে তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়া তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান, হুমকি-ধমকি ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন।
ভোট বর্জনের এ সংবাদ উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়ার সাথে সাথে কেন্দ্রগুলো ভোটার শুণ্য হয়ে যায়।




