ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগরে ৯ লাখ টাকার রৌপ্য আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ
জীবননগরে ৯ লাখ টাকার রৌপ্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগর মাধবখালী সীমান্ত থেকে ৫ কেজি ৫শ গ্রাম রুপা আটক করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। শনিবার বিকেল ৫ টার দিকে মাধবখালী মাঠের রাস্তায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস, এম মনিরুজ্জামান জানান, চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের ধোপাখালী ক্যাম্পের কমান্ডার ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৫ টার দিকে সীমান্তবর্তী মাধবখালীর কাঁচা রাস্তার পাশে ওৎপেতে ছিল। এসময় একজন চোরাচালানীকে দেখে ধাওয়া করলে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল­াশি করে ৫ কেজি ৫শ গ্রাম রুপা উদ্ধার করে। আটককৃত রুপার মূল্য প্রায় ৯ লক্ষাধিক টাকা।

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগর মহাসড়কের দর্শনা হটাৎপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র রবিবার রাত ১০ টার দিকে মারা গেছে। তরিকুল সদর উপজেলার উক্ত গ্রামের দাউদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকাল ৪ টার দিকে সদর উপজেলার উক্ত গ্রামের দাউদ আলীর ছেলে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তরিকুল ইসলাম বই কেনার উদ্দেশ্যে দর্শনা বাজারে আসার পথে হটাৎপাড়া নামক স্থানে পৌছায়। এসময় একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রোডের উপর আছড়ে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে রেফার্ড করে। রাজশাহী নেওয়ার পথে রোববার রাত ১০ টার দিকে সে মারা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!