নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩০শে মার্চ বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন, নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, জাসদ নেতা মাহবুবুর রহমান রুস্তম,কামরুজ্জামান,ফরিদুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ওছমান গণি সরকার বেলাল, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, মেরাজ মো.নবীউল ইসলাম, ছাত্রী সেতু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এমপি, উপজেলা নির্বাহী অফিসার, নবনির্বাচিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দসহ এইচএসসি পরীক্ষায় বিদায়ী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এরপর একটি ভবনের ভিত্তি স্থাপন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দীগ্রামে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে মানববন্ধন

বগুড়ার নন্দীগ্রামে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০শে মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে নন্দীগ্রাম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়, থানার ওসি শাহজাহান আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মোজাহার হোসেন, প্রভাষক আ.সাত্তার, ব্যবসায়ী বদরুদ্দোজা আল তৌফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীর




