মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের চৌহমুহনা এলাকার জাহিদ ম্যানশনে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
তাজিম ক্লথ ষ্টোরে মালিক মোঃ হানিফ জানান, রাত ১২টার দিকে জাহিদ ম্যানশনের মুদি দোকান শেখ রাব্বি ষ্টোর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে পাশে থাকা তাজিম ক্লথ ষ্টোরে ও ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




