ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ২ শিশু নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৮:১২ অপরাহ্ণ
আদমদীঘিতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ২ শিশু নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রবিবার বিকেল সাড়ে ৪ টায় বোনারপাড়া-সান্তাহার রেল লাইনের বগুড়ার আদমদীঘি রেলওয়ে ষ্টেশানের পূর্বে সুদিন মাসকাটা পাড়া নামক স্থানে লালমনির হাট থেকে ঢাকা গামী আন্তঃনগর লালমনি এক্্রপ্রেস ট্রেনের ধাক্কায় একই গ্রামের মাত্র দেড় বছর বয়সের রিমা ও সাব্বির নামের দুই শিশু নিহত হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার সুদিন  মাসকাটা পাড়ার গোলাম রাব্বানীর দেড় বছরের শিশু কন্যা রিমা ও প্রতিবেশী আব্দুল ওয়াহেদের দেড় বছরের শিশু পুত্র সাব্বির রবিবার বিকেলে রেল লাইনের পার্শে তাদের মায়েদের সাথে ছিল। মায়েরা গল্পের মশগুলে থাকার এক পর্যায়ে শিশু দু‘টি ধীরে ধীরে হাটি হাটি পা পা করে সকলের অজান্তে রেল লাইনের উপড় যায়। এ সময় উক্ত দ্রুত গামী ট্রেনটির যাবার সময় ধাক্কাতে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই রিমা মারা যায় এবং সাব্বিরকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। এ মর্মান্তি ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

Need Ads
error: কপি হবে না!