ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : উপজেলার ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ীতে মঙ্গলবার দুপুরে বিরোধীয় সম্পত্তিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাবা ছেলে গুরুতর জখম হয়েছে। আহতরা হচ্ছেন, আকবর আলী হাওলাদার (৬৫) ও তার ছেলে হাসান (২৫)।

আহত আকবর আলী হাওলাদারের ছেলেমো. নজরুল ইসলাম হাওলাদার জানান, ইকড়ি গ্রামের মোস্তফা হাওলদারের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাদের দখলীয় জমি থেকে জোর পূর্বক গাছ কাটতে যায় এসময় তার বাবা আকবর আলী ও ছোট ভাই হাসান বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার বাবা ও ভাইকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের প্রথমে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে বরিশালশেবাচিম হাসপাতালেপ্রেরণ করা হয়।
ভান্ডারিয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ
ভান্ডারিয়া উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এডিপি উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র ৮০টি পরিবারের মাঝে ৮০০ হাঁস বিতরণ করা হয়। হাঁস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুর রশীদ, ভান্ডারিয়া এডিপি ম্যানেজার প্রশান্ত নাফাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মনমথ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো: আওলাদ হোসেন ও ভান্ডারিয়া এডিপির কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সুতার। এলাকার সুবিধা বঞ্চিত ও হত দরিদ্র ৮০ জন পরিবারকে হাঁস পালনের প্রশিক্ষনের পর পরিবার প্রতি ১০টি করে হাঁস, ১টি হাঁসের ঘর ও হাঁসের খাবার প্রদান করা হয়।




