ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৮, ২০১৪ ৬:১৪ অপরাহ্ণ

Firuz Nohoto 1 শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ফিরোজ (৮) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ মার্চ শুক্রবার সকালে উপজেলার হেরুয়া বালুরঘাট গ্রামের একটি ধানক্ষেত থেকে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর বাবা দিনমজুর তোফাজ্জল হোসেন ওরফে কালা মিয়া। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা তোফাজ্জল হোসেনের সাথে তার প্রতিবেশি নুর ইসলাম (৩০) এর জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার আগের দিন সন্ধ্যায় কৌশলে তার প্রতিপক্ষ নুর ইসলাম, আব্দুল ওয়াহাব (২৫), কবির হোসেন (১৮) ও মমিন মিয়া (৩২)সহ ৭/৮ জন তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে রাতে আর সে বাড়ি ফিরেনি। পরদিন সকাল ১০ টার দিকে ধান ক্ষেতের পরিত্যক্ত স্থানে তার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে নিহতের বাবা তোফাজ্জল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের কারণে আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের শাস্তি চাই।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে ফিরোজের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে এক শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
error: কপি হবে না!