রেদওয়ানুল হক আবীর, শেরপুর : সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। ১৩ জানুয়ারী সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান গেইটে ওই মানববন্ধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীদ উলাহ শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট আরিফুল হক সুমন, সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।




