ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে ঝাড়ুর সাথে জাতীয় পতাকা উত্তোলনের দায়ে টিএমএসএস‘র ম্যানেজারের জরিমানা : কর্মীর ১ মাসের জেল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৫:০৪ অপরাহ্ণ

Bogra_District_Map_Bangladesh-73মো. আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে অফিস কার্যালয়ে ঝাড়ুর সাথে জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে দায়ে সুনামধন্য এনজিও টিএমএসএস‘র সুখানপুকুর শাখার ম্যনেজারের ২ হাজার টাকা জরিমানা ও কর্মী হায়দারের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানাযায় স্বাধীনতা দিবসের দিনে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)‘র গাবতলীর সুখান পুকুর শাখায় ঝাড়ুর সাথে জাতীয় পতাকা বেধেঁ উত্তোলনকনে এনজিওর কর্মী জুলফিকার আলী হায়দার। এ দৃশ্যদেখে বিষয়টি জামির বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষক রতন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক ব্যাক্তিকে জানিয়েদেয়। পরে প্রশাসন ঐ এনজিও‘র কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। ২৭ মার্চ সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানার ভ্রাম্যমান জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ও আদালতে নিজের অপরাধ স্বীকার করায় টিএমএসএস‘র কর্মী সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের আনছার আলী মন্ডলের ছেলে জুলফিকার আলী হায়দারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ঐ শাখার ম্যানেজার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মাজিয়াস্থল গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মোমিনকে ২ হাজার টাকা জরিমানা করে। এরআগে এনজিওর পক্ষথেকে ম্যানেজারকে ক্লোজর্ড, হায়দাকে বরখাস্ত, এড়িয়াম্যানেজার দেলোয়ার হোসেনসহ ২ জনকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রথেকে জানাগেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!