ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উস্কে দিচ্ছেন : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৯:২৫ অপরাহ্ণ

মির্জা ফখরুল (ফাইল ছবি)

মির্জা ফখরুল (ফাইল ছবি)

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সারাদেশে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মরক্ষার কথা বলে মূলত: রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উস্কে দিচ্ছেন। তিনি ৭ ফেব্রুয়ারী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা নেতা নিহত মাসুদ রায়হানের স্মরণে আলোচনা সভায় ওই অভিযোগ করেন।

এসময় মির্জা ফখরুল গণতন্ত্র ‘নিহত’ হয়েছে মন্তব্য করে বলেন, প্রতিদিন বিনা বিচারে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তার সরকারকে একদিন জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনের পর শুরু হওয়া যৌথ অভিযানের সমালোচনা করে আসছে বিএনপি। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, অভিযানে যারা আটক হচ্ছেন, তারা চিহ্নিত সন্ত্রাসী। মির্জা ফখরুল যৌথ অভিযানের নামে ‘হত্যাকাণ্ডের’ কয়েকটি ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেন, গতকাল সিরাজগঞ্জে বিএনপির একজনের লাশ পাওয়া গেছে। তাকে ঢাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছিল। কয়েকদিন আগে লক্ষ্মীপুরের এক নেতাকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যাব তুলে নিয়ে যায়। তাকেও বিনা বিচারের হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরও আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে।

Need Ads
error: কপি হবে না!