আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল, ভোট ডাকাতিসহ নানা অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি ইউএনও বরাবর স্মারকলিপি প্রদাণ করেছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের কাছে তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদাণ করা হয়। স্মারকলিপি প্রদাণ করেন বিএনপির উপজেলা সহ.সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রইছউদ্দীন ও পৌর সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি।
কলারোয়ার সিংগা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কলারোয়ার সিংগা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কাউটারদের ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গনে দুই দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানের শেষদিন বৃহষ্পতিবার বিকেলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, স্কাউট কমিশনার আজহারুল ইসলাম, স্কাউট উপজেলা সম্পাদক মাস্টার আক্তারুজ্জামান, স্কাউটের এলটি মাস্টার ইউনুস আলী, প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, প্রধান শিক্ষক হরিসাধণ ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক দীপকক শেঠ।
কলারোয়ায় পালিত হলো বিশ্ব পানি দিবস

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় পালিত হলো বিশ্ব পানি দিবস। বৃহস্পতিবার সকালে কলারোয়া পৌরসভার হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরমেয়র গাজী আকতারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ, মাহবুবুর রহমান, শেখ ফারুক আহমেদ, প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ফারহানা হোসেন, লুৎফুন্নেছা, মাগফুর রহমান রাজু, শেখ জামিল হোসেন, শেখ ইমাদ হোসেন, মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আকিমুদ্দিন, আশরাফ হোসেন বাবুসহ সাংবাদিকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান। মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ ও জলাবদ্ধতা নিরসনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত¡াবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রকৌশলী আবেদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখ্খারুল ইসলাম। এর আগে একটি র্যালি বের হয়।
কলারোয়ায় চাষকৃত ধানের বøক পরিদর্শণ
কলারোয়ায় চাষকৃত ধানের বøক পরিদর্শণ করেছেন কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বৃহষ্পতিবার উপজেলার শ্রীপতিপুর ও মির্জাপুর গ্রামে চাষকৃত ধানের ওই বøক পরিদর্শণ করেন করেন কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা ও কয়লা ইউনিয়ন পরিষদের চেযারম্যান আ. রকির মোল্যা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরল ইসলাম, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির সিনিয়র ম্যানেজার আতিয়ার রহমান, কর্মসূচি সংগঠক আব্দুর রশিদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, শাখা হিসাব কর্মকর্তা রাজন কুমার দাস ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।




