ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবার অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন : খালেদা জিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

Khaledaশ্যামলবাংলা ডেস্ক : আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেয়ার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মহান স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ওই আহ্বান জানান। এসময় তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হওয়া শুরু হয়েছে। আরও বেশি ক্ষুব্ধ হওয়ার আগেই অতি দ্রুত আলোচনা করে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
খালেদা জিয়া বলেন, আমাদের আর কত বাধা দেবেন, আর কত গুলি করবেন? জোর করে চিরদিন ক্ষমতায় থাকবেন, তা হতে দেওয়া হবে না। নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করবেন তা হবে না। তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক- তিনিই দেশের প্রথম রাষ্ট্রপতি। আমি এ পরিচয় দিতে গর্ববোধ করি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!