রামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার দক্ষিন শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরনবী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক মজিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যার মনির হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান পবন, বিশিষ্ট সমাজ সেবক লকিয়ত উল্লা পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন পাটোয়ারী, বিদ্যালয় এসএমসি সভাপতি নুর মোহাম্মদ সওদাগর, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল বাসার বাসু, আনোয়ার হোসেন পিংকু প্রমুখ। অনুষ্ঠানে ১৪ দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।




