ঠাকুরগাঁও প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির উৎকর্ষতার বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও জিলা স্কুল চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মন্ডল,অতিরিক্ত জেলা প্রশাসক মনজুরুল আলম প্রধান,জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান এবং অন্যরা।

মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত প্রযুক্তির ১শ ৩৫ টি স্টল বসানো হয়েছে।




