ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৭:৪৭ অপরাহ্ণ
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০১৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশের সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, শিক্ষা অফিসার আবুল কালাম, যুব উন্নয়ন অফিসার খান মনিরুজ্জামান, সমবায় অফিসার এস এম ফরিদ উদ্দিন, একাডেমীক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন, পৌর কাউন্সিলর এস এম ফিরোজ রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ মামুন ।

গৌরনদী নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Shamol Bangla Ads

গৌরনদী ওয়ারবির উদ্যোগে নিরাপদ অভিবাসন ও উন্নয়ন নেটওয়ার্ক গ্রæপের এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্রাঞ্চ ম্যানেজার সুলতানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক কাউন্সিলর শাহনাজ পারভীন, গৌরনদী রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, ব্র্যাকের অভিবাসন প্রকল্পের ব্যবস্থাপক মো. হারুন-অর-রশিদ, দেশবাংলা হিউম্যান ডেভলবমেন্টের নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, ওএসডির নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, ওয়ারবী প্রকল্পের হিসাব রক্ষণ কর্মকর্তা বদিউল আলম স্বপন, স্থানীয় মাঠ সংগঠক সাফিয়া খাতুন প্রমুখ।

গৌরনদীতে প্রতারক আদমের খপ্পরে পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক যুবক

বিদেশ নামে সোনার হরিণ ধরতে গিয়ে প্রতারক আদমের খপ্পরে পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের মৃত মান্নান সরদারের পুত্র ইলিকট্রনিক্স মিস্ত্রী শাহাদাত সরদার (৩৫)।
গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রতারণার শিকার শাহাদাত হোসেন জানান, অভাব অনটনের সংসারে বিশেষ গিয়ে একটু ভাল থাকার জন্য তিনি গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের সেলিম সরদারের শরণাপন্ন হন। প্রতারক সেলিম তাকে ইলেকট্রনিক্স ভিসায় বিদেশ নিয়ে লোভনীয় বেতনে চাকুরীর দেয়ার কথা বলেন। শাহাদাত হোসেন প্রলোভনে ভরে ভিটে মাটি বিক্রি করে সাড়ে লাখ টাকা প্রদান করেন। প্রতারক সেলিম টাকা নিয়ে ১৩ মাস পূর্বে ইয়েমেন পাঠান। সেখানে তাকে নিয়ে রাজমিস্ত্রীর লেবার হিসেবে কাজ দেয়া হয়। ১৩ মাস কাজ করার পর তাকে কোন বেতন দেয়া হয়নি। বেতন চাইলেই তাকে মারধরসহ নানানভাবে নির্যাতণ করা হত। গত ২০ মার্চ ইয়েমেনে কাজ শেষ করে শাহাদাত বাসায় ফিরছিলেন। সন্ধ্যার দিকে মুখোশধারী ৫/৭জন সশস্ত্র অজ্ঞাতনামা লোক তাকে অপহরণ করে হাত মুখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে নির্যাতন করে। একপর্যায়ে ওইদিন তাকে ইয়েমেন এয়ারপোর্টের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় পাসপোর্ট টিকিটসহ ফেলে যায় দূর্বৃত্তরা। পরবর্তীতে এয়ারপোর্টের লোকজন তাকে দেশে ফেরত পাঠায়। সেই থেকে অসুস্থাবস্থায় গৌরনদী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শাহাদাত। শাহাদাত আরো জানান, তার ভিটে মাটিসহ সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে পথে ঘোরা ছাড়া তার কোন অবলম্বন নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!