ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ : আহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ১:১০ অপরাহ্ণ

hartal1কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের সমর্থনে হরতালের তৃতীয় দিন রাতে গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁও নামক স্থানে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতালের সমর্থনকারীরা। ১২  নভেম্বর মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছে ৩ জন।  আহতরা হচ্ছে খুলনার খালীসপুর কাষ্টমোর গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে দুবাই প্রবাসী বাবুল ব্যাপারী (৩৮), বাগেরহাটের সৈয়দপুর গ্রামের গনি গাজরার ছেলে ট্রাক ড্রাইভার সাইদুল হাজরা (৩৫), বাগেরহাটের হাকিমপুর গ্রামের আবু শেখের ছেলে ট্রাকের হেলপার মো. ঈস্রাফিল (১৯)। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় হরতালের সমর্থক এক দল দুর্বৃত্ত উপজেলার টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁও নামক স্থানে নরসিংদীগামি একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের অগ্রভাগ পুড়ে যায় এবং ট্রাকের ড্রাইভারসহ ৩ যাত্রী আহত হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া অগ্নিসংযোগের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads
error: কপি হবে না!