ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৫:৪২ অপরাহ্ণ

agamdighi-26-03-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বুধবার আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবে পালন করা হয়। রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনীর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবকের মাধ্যমে দিনের কর্ম সূচী গ্রহন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বন্ধভুমিতে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করা হয়। সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে আইপিজে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও কুচকাওয়াছ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বাদ জোহর জাতির শান্তি কামনা করে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়।

আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বুধবার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগ হাই স্কুল মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, আশরাফুল ইসলাম মন্টু, সহকারী অধ্যাপক আব্দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনছুর আলী, আবুল কাশেম, আবির উদ্দীন, আব্দুল হামিদ, আনছার আলী প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!