ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৩:২১ অপরাহ্ণ

Nikhojকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। ২৬ মার্চ বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিখোঁজ স্কুল ছাত্রী কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে শিমু আক্তার (১৪)।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মসলিন কটন কারখানার পাশে শীতলক্ষা নদীর ঘাটে শিমুর মায়ের সঙ্গে কাপড় ধুতে ছিল। একপর্যায়ে শিশু গোসল করতে নদীতে ঝাপ দেয়। গোসল করা অবস্থায় তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুজি করেও ব্যর্থ হয়। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ডুবুরিদের খবর দিয়ে আনেন। বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ডুবুরিরা তাকে খোঁজাখুুজি করেও পাওয়া যায়নি। শিমু উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহ্সান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুবুরিরা মেয়টিকে রাত ৮টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। তবে লাশ না ভাসলে আগামীকাল বৃহস্পতিবার আবার ডুবুরি তলব করা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!