ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলতি বছরে হজ ৩০ জুলাই : ধর্ম প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬২
চলতি বছরে হজ ৩০ জুলাই : ধর্ম প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১ অর্থাৎ চলতি বছরের ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি জানান, বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। মক্কা রুটের হজযাত্রীদের ইমিগ্রেশন করা হবে ঢাকায়। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ওইকথা বলেন।

Shamol Bangla Ads

এর আগে বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শেখ মো. আব্দুল্লাহ জানান, ১৪৪১ হিজরি/২০২০ হজ মৌসুমে হজযাত্রীরা যাতে সুষ্ঠু ও নিরাপদে হজ করতে পারেন, সেজন্য বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি ২০২০ স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০২০ সালে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার।

Shamol Bangla Ads

তিনি বলেন, সব হজযাত্রী, হজ গাইডসহ বিভিন্ন দলের সদস্যদের হজ প্রশিক্ষণের জন্য ৬৪টি জেলায় প্রশিক্ষণ শিবির স্থাপন করা হবে। ওইসময় বিভিন্ন হয়রানি বন্ধ, হজযাত্রা নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ কবি ও… পরবর্তী সংবাদ ২৬ জানুয়ারি চালু হচ্ছে জামালপুর এক্সপ্রেস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads