মোঃ সুখন, আনন্দমোহন (বিশ্ববিদ্যালয়) কলেজ প্রতিনিধি : সগৌরবে শত বছরের অধিককাল ধরে আলো ছড়িয়ে যাওয়া এক প্রতিষ্ঠানের নাম আনন্দমোহন কলেজ। আর এই কলেজটির সাথে যে মানুষটির নাম জ্বলজ্বল করছে, তিনি হলেন আনন্দমোহন বসু। আজ ২৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ ও সমাজসেবক আনন্দমোহন বসুর ১৭২তম জন্মদিন। ১৮৪৭ সালের এই দিনে (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার জয়সিদ্ধি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার (তৎকালীন ময়মনসিংহ জেলা) ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের এক ভূস্বামী পরিবারে ১৮৪৭ সালের ২৩ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পিতা পদ্মলোচন বসু ও মাতা উমা কিশোরী দেবী। আনন্দমোহন বসু’র প্রাথমিক পড়াশোনা শুরু হয় ময়মনসিংহেই। ১৮৬২ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকায় নবম স্থান অধিকার করেন। পরে কোলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং বিএ উভয় পরীক্ষায় প্রথম স্থান লাভ করে উত্তীর্ণ হন। এই অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ‘প্রেমচাঁদ-রায়চাঁদ’ বৃত্তি লাভ করেন। এই বৃত্তি পাওয়ার সুবাদে তিনি উচ্চতর লেখাপড়ার জন্য ইংল্যান্ডে যাওয়ার সুযোগ পাওয়ার পাশাপাশি দশ হাজার টাকা বৃত্তি লাভ করেন। ইংল্যান্ডে ক্যাম্ব্রিজ এর ক্রাইস্ট চার্চ কলেজে তিনি উচ্চতর গণিত বিষয়ে লেখাপড়া করেন। ১৮৭৪ সালে সেখানে গণিত বিষয়ক সর্বোচ্চ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনটি বিষয়ে প্রথম শ্রেণি অর্থাৎ সর্বোচ্চ নম্বর পেয়ে ‘র্যাংলার’ (তৎকালীন ভারতীয় উপমহাদেশের প্রথম এবং একমাত্র) উপাধি লাভ করেন আনন্দমোহন বসু। ওই বছরই বার-এট-ল ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন এবং আইন ব্যবসা শুরু করেন। এর পূর্বেই ছাত্রাবস্থায় তিনি তৎকালীন হার্ডিঞ্জ স্কুলের (বর্তমান ময়মনসিংহ জিলা স্কুল) প্রধান শিক্ষক ভগবান চন্দ্র বসুর কন্যা অর্থাৎ বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসুর বোন স্বর্ণপ্রভা দেবীকে বিয়ে করেন। ১৮৭৪ সালে তিনি আইন ব্যবসা শুরু করেন।
বাঙালি শিক্ষাবিদ ও সমাজসংস্কারক মহান এই ব্যক্তিটি ১৮৮৩ সালে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন। ১৮৮০ সালে এই ইনস্টিটিউশন কার্যক্রম শুরু করে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল নামে। ১৮৯৯ সালে ময়মনসিংহের দুটি নাগরিক কমিটি ময়মনসিংহ সভা ও আঞ্জুমানে ইসলামিয়া একটি কলেজ প্রতিষ্ঠার দাবী জানায়। এ দাবীর পরিপ্রেক্ষীতে আনন্দমোহন বসুর সহায়তায় ১৯০১ সনের ১৮ জুলাই সিটি কলেজিয়েট স্কুল ময়মনসিংহ সিটি কলেজ নামে শিক্ষা কার্যক্রম আরম্ভ করে। তখন এই কলেজটি কলকাতা সিটি কলেজ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় পরিচালিত হতো। কিন্তু ১৯০৮ সালে সেই আর্থিক সহায়তা দেওয়া বন্ধ হয়ে যায়। তারপর ১৯০৮ সালে ময়মনসিংহ সিটি কলেজ আনন্দ মোহন কলেজ নামে যাত্রা শুরু করে যার পুরো জায়গা দান করেন মৌলভী হামিদ উদ্দিন তবে কলেজের শিক্ষাপ্রদান কার্যক্রম শুরু হয় ১৯০৯ সালে। প্রতিষ্ঠাকালে আনন্দ মোহন কলেজের ছাত্র ছিল মাত্র ১৭৮ জন ও শিক্ষক ছিলেন ৯ জন। কলেজটি ১৯৬৪ সালে সরকারিকরণ করা হয়।
বর্তমানে আনন্দ মোহন কলেজে ২২টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক তিনটি বিষয়ে ছাত্র ছাত্রী ভর্তি করা হয়। সব মিলিয়ে এসব বিষয়ে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
তিনি ১৯০৬ সালের ২০ আগস্ট পৃথিবীর ম্যায়া ত্যাগ করে চলে যান।









