ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমোহনে ৪ কাউন্সিলরসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আ’লীগে যোগদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ২:০৬ অপরাহ্ণ
লালমোহনে ৪ কাউন্সিলরসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আ’লীগে যোগদান

ভোলা প্রতিনিধি : ভোলার উপজেলা লালমোহনে ৪ কাউন্সিলর সহ প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। ২৪ মার্চ সোমবার বিকাল ৩টায় লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড় উপজেলা ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদারের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিনেবে উপস্থি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান অহিদুল­্যাহ জসিম, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ প্রমূখ।
এসময় ৪ কাউন্সিলর সহ প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মী সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। লালমোহন পৌর বিএনপির বর্তমান যুগ্ম আহŸায়ক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জমান খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক আবুল হাসেম মাষ্টার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর সালমা বেগম, সাবেক ৭নং পৌর কাউন্সিলর দয়াল মোর্শেদ, পৌরসভার সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর জহিরউদ্দিন বাবুল,সৈনিক বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিল উদ্দিন, ডাঃ আজাহার উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পশ্চিম চর উম্মেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ উল­্যাহ বাবুল, পৌর অফিস সহকারী মোস্তফা কামাল সহ ছাত্র দল, যুব দলের প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় এমপি শাওন বলেন, যারা বিএনপি ছড়ে আওয়ামী লীগে যোগদান করেছে তারা মেজর হাফিজের ২২ বছরের দুঃশাসন দেখেছে। আমার সাড়ে তিন বছরের কর্মকান্ড ও উন্নয়ন দেখে খুশি হয়ে আওয়ামী লীগে যোগদান করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি প্রফেসার বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীরেজা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুশা খানম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও যুবলীগ আহবায়ক দিদারুল ইসলাম অরুন ও পৌর কাউন্সিলর সহ অংঙ্গ সংগঠনের নেতৃবন্দ।

Need Ads
error: কপি হবে না!