ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোরহানউদ্দিনে ডাকাত সরদার গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ১:০৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ডাকাত সরদার গ্রেফতার

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মেঘনার শিপন বাহিনীর প্রধান শিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার হাকিমুদ্দিন মৎস্যঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

শিপন তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন থানায় একাধিক মামলা রয়েছে। ওসি এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শিপন এলাকায় অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ অভিযান চালিয়ে হাকিমুদ্দিন মৎস্য ঘাট থেকে শিপনকে গ্রফতার করে। তিনি জানান, কয়েক বছর আগে ডাকাতি করে পালানোর সময় তজুমদ্দিন পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যান তিনি। এছাড়াও তিনি ডাকাতিসহ বেশ কিছু মামলায় বেশ কয়েকবার জেলহাজতে ছিলেন।

Need Ads
error: কপি হবে না!