ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ২:২১ অপরাহ্ণ

Kalaroa Photoকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে ২৫মার্চ কালো গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযদ্ধের স্মৃতিসৌধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাস্টার আ.রউফ, মনোরঞ্জন সাহা, এড.আলী আহম্মেদ, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক শান্ত কুমার পাল, অধ্যাপক তপন কুমার পাল, রামাকান্ত সরকার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মাস্টার বদরুজ্জামান বিপ¬ব, অধ্যাপক হারুনর রশীদ, প্রভাষক শাহাদত হোসেন, প্রভাষক আ.রাজ্জাক, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জুলফিকার আলী, শিশু শিল্পি উচ্ছাস, তুহিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।

কলারোয়ায় ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

Shamol Bangla Ads

কলারোয়ায় শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় মিছিল শেষে নেতৃবৃন্দ নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, সা.সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক কাজী নবাব, ছাত্রলীগ নেতা শেখ আজাদ হোসেন, আল মামুন বাপ্পি, শেখ সাগর হোসেন, কাজী রিপন, বকুল হোসেন, তৌহিদ, অভি, রুবেল, বাপ্পি, আশা, আরিফ, আলি, প্রিন্স, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

শার্শার বাগআঁচড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

মাসব্যাপী গ্রাহকসেবা উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে কলারোয়া ইসলামী ব্যাংকের উদ্যোগে এসএমই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শার্শার বাগঁআচড়া বাজারে সিদ্দিকিয়া মার্কেটে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও কলারোয়া শাখা ব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান। এসময় ব্যাংক কর্মকর্তা আবিদুর রহমান, হাবিবুর রহমান, এসএমই গ্রাহক সহিদুল ইসলাম, আ. কাদের, আ. খালেক, মোজাম্মেল হক প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!