কুষ্টিয়া অফিস : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল (৫০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ২৫ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরতলীর দবির মোলা গেটে ট্রাক ও অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে একটি অটো বাইক যাত্রী নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলো। অটো বাইকটি কুষ্টিয়া শহরতলীর দবির মোলার গেটে পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটো বাইকের চালক আব্দুল আউয়াল নিহত হন এবং আহত হন অটো বাইকে থাকা আরো ছয়জন যাত্রী।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান ঘটনা সত্যতা স্বীকার করেছেন।




