ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৪ ৭:১১ অপরাহ্ণ

A-Aমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আঃ সাত্তার নান্নু এবং মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী। ২৩ মার্চ রোববার সন্ধ্যায় সদরের প্রাণী সম্পদ দপ্তর সংলগ্ন চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আনোয়ারুস সাদাত জুয়েল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার নান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, বিএনপি নেতা আফতাব হোসেন, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাজু, হাতেম আলী, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মাসুদুর রহমান টিক্কা প্রমুখ। এর আগে বিএনপি, স্বেচ্ছাসেবকদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদরে একটি আনন্দ র‌্যালী করে। পরে অনুষ্ঠানস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!