ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা, পুত্রবধূর যাবজ্জীবন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যার দায়ে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন ওই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মো. বেলাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, জেলার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের দণ্ডপ্রাপ্ত তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ওই সুযোগে তাসলিমা একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে শ্বশুর মো. চান মিয়া প্রতিবাদ করলে ক্ষুব্ধ তাসলিমা ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে গোসল করে চান মিয়ার মেয়ে বেবি আক্তারকে হত্যার কথা জানান। পরদিন নিহতের মেয়ে বেবি আক্তারকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করেন তাসলিমা আক্তার।

ওই ঘটনায় ১২ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত ঘাতক তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!