মো. আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলীতে উপজেলা নির্বাচন শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃংখলা না ঘটলেও উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী ভোট কেন্দ্রের পার্শে¦ দুপুর পৌনে ১টায় ২ টি ককটেল বিষ্ফোরন ঘটালে ভোটারদের মাঝে আতংক’র সৃষ্টি হয়। সেখানে আইন রক্ষাকারী বাহিনির সদস্য বৃদ্ধিকরা হলে পরিস্থিতি শান্ত হয়। তবে ভোট গ্রহন বন্ধ করা হয়নি বলে উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদ জানিয়েছে। এছাড়া উপজেলা ৯০ কেন্দ্রে শান্তিপুর্ন ভোট গ্রহন হয়েছে। গাবতলী বিএনপির ঘাঁটি হলেও বিএনপির একাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল। আ’লীগ ও জামায়াতের ছিল একক প্রার্থী। ফলে এই উপজেলা বিএনপির দুর্গ হিসাবে পরিচিত হলেও উপজেলা নির্বাচনে ২ প্রার্থী থাকায় জনমনে দি¦ধাদন্দ ছিল ব্যাপক । বিএনপির মনোনিত মোরশেদ মিলটন আনারশ প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে তিনি পেয়েছেন, ৮১ হাজার ২‘শ ৪১ ভোট। আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এএইচ আজম খান দোয়াত কলম প্রতিক নিয়ে তিনি পেয়ে\ছেন ৪৫ হাজার ২‘শ ৫৭ ভোট। বিএনপির বিদ্রোহী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল মটর সাইকেল প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ৪‘শ ৫৭ ভোট। প্রার্থী থাকলেও এনামুল হক নতুন, শফিকুল ইসলাম ভু-ধন কোন প্রচারনা চালাননি। স্বতন্ত্র প্রার্থী জিন্নাতুল ইসলাম পিস্তল কাপ পিরিচ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৭‘শ ৩৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল মজিদ মাইক প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৪ ভোট। বিএনপি মনোনিত লতিফুর রহমান টয়েল উড়োজাহাজ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৯‘শত ৫৪ ভোট, মাহফুজা আক্তার লাকী প্রজাপতি প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১১ হাজার ৭‘শ ৬১ ভোট, আ’লীগ সমর্থিত সাব্বির হাসান জাফরু পাইকার তালা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৮ হাজার ৯‘শ ৫, রেকসেনা জালাল হাস প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৯ হাজার ৮‘শ ১০ ভোট, বিএনপির বিদ্রোহী নির্বাচিত সুরাইয়া জেরিন রনি ৫৭ হাজার ৮‘শ ৫২, সহমিনা আকতার বানু রুমা পদ্মফুল প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৪ হাজার ১‘শ ৮৪ ভোট, মাহফুজা আকতার অনুপা শেলাই মেশিন প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১৭ হাজার ৪‘শ ৩৫ ভোট। ২৩ মার্চ এই উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এবার ৯০ কেন্দ্রে, ২ লাখ ২৩ হাজার ৭ শত ১ জন ভোটার তাদের পন্দের ৩ প্রার্থীকে বেছেনিতে ভোট দিয়েছে।




