ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় মত্সজীবিদের সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক।

সভায় বক্তব্য রাখেন জেলা মত্স্যকর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম এ ওয়ারেজ নাঈম, উপজেলা মত্স্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেবুন নেছা হক কূহিনুর, আ’লীগ নেতা শরিফ উদ্দিন সরকার মত্সজীবি মোহাম্মদ লাল মিয়া, তোতা মিয়া প্রমূখ। ওই সভায় উপজেলার বিভিন্নস্থান থেকে আগত মত্স্যজীবি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।




