ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জের দিঘীপাড়ায় আবিস্কৃত কয়লা ক্ষেত্র এলাকায় বাপেক্সের অনুসন্ধান দল কৃষকদের তোপের মুখে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ
নবাবগঞ্জের দিঘীপাড়ায় আবিস্কৃত কয়লা ক্ষেত্র এলাকায় বাপেক্সের অনুসন্ধান দল  কৃষকদের তোপের মুখে

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :  বাংলাদেশ ভূতাত্বিক জরীপ অধিদপ্তর (জিএসবি)কর্তৃক আবিস্কৃত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের দিঘীপাড়া কয়লা ক্ষেত্র এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্্রপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ এর(বাপেক্্র)  অনুসন্ধান দল  অনুসন্ধান কাজ চালাতে  গিয়ে কৃষকের তোপের মূখে পড়েছে। কৃষকদের কষ্টার্জিত ফসল নষ্ট করে তারা অনুসন্ধান কাজ চালাতে গিয়ে ওই তোপের মূখের সম্মুখিন হন। কৃষকেরা বলছেন অনুসন্ধান দল তাদের জমিতে বোরো ফসল নষ্ট করে অনুসন্ধান কাজ চালাচ্ছে। এমনি ভাবে তারা জমিতে খনন কাজ করছে  যেন সেখানকার সিংভাগ ফসলই নষ্ট হচ্ছে। ধার দেনা করে চাষাবাদ করা ওই ফসল যদি তারা নষ্ট করে তাহলে তাদের পথে বসতে হবে। ফসল বাঁচাতে  বুজরুক হরিনা ও বয়রা এলাকার কৃষকেরা  বৃহস্পতিবার তাদের অনুসন্ধান কাজ  করতে দেয় নাই। তারা একজোট হচ্ছে যেন অনুসন্ধানদল কোন কৃষকের ফসল নষ্ট করতে না পারে।  এ নিয়ে কৃষকদের মাঝে এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়েছে যা যে কোন মূহুর্তে বিক্ষোভে পরিণত হতে পারে। বিস্বস্ত সূত্রে জানা যায় বাপেক্্র কর্তৃক পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িতব্য” সাইসমিক সার্ভে ফর ফেসিবিলিটি ষ্টাডি অব কোল ডিপোজিট এই দিঘীপাড়া,দিনাজপুর” শীর্ষক প্রকল্পের আওতায় দিঘীপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গত কয়েক দিন পূর্বে অনুসন্ধান কাজ শুরু করেন। এলাকায় গিয়ে মাঠ পর্যায়ের শ্রমিক ছাড়া কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। কর্মকর্তারা সব পার্শ্ববর্তী উপজেলা সদর বিরামপুরে থাকেন। বিরামপুরে তাদের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অফিসে থাকাদের নিকট কর্মকর্তার ফোন নম্বর চাইলে বলা হয় নম্বর দেয়া নিষেধ আছে। ফলে কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!