ads

মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বেগম রোকেয়া পদক ২০২১’ পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

খবর টি পড়েছেন : ২১৫
‘বেগম রোকেয়া পদক ২০২১’ পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামি ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে ‘বেগম রোকেয়া পদক ২০২১’ পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন। ১৯৩২ সালের এই দিনেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে এ বছর যারা পদক পাচ্ছেন তারা হলেন- নারী শিক্ষায় অবদানের জন্য কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর)।

Shamol Bangla Ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে অবদান রাখায় এ বছর পদক পাচ্ছেন। তার নিজ জেলা মুন্সিগঞ্জ। পল্লী উন্নয়নে অবদান রাখায় পদক পাচ্ছেন কুষ্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করবেন তারা। প্রত্যেককে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

Shamol Bangla Ads

ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ পদক প্রদান এবং দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ ডিসেম্বর সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেবেন। পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডা. মুরাদকে জামালপুর আ.লীগের কমিটি থেকে অব্যাহতি পরবর্তী সংবাদ নেত্রকোনা ট্রাজেডি দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads