ঝালকাঠি প্রতিনিধি : ২৩ মার্চ ৪র্থ দফায় ঝালকাঠির ৪টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কালীন সময় জেলার আইন সৃংখলা স্বাাভাবিক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাঠালিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে শনিবার সকাল ১০টায় এক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ,র্যাব,বিজিবি ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




