ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে বোরো মৌসুমের শুরুতেই নাগালের বাইরে ভূগর্ভস্থ পানিস্তর : সেচ ভাবনায় কাহিল হাজার হাজার কৃষক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

Mohadevpur Picture_20-03-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বোরো মৌসুমের শুরুতেই সেচ পাম্পগুলোর নাগালের বাইরে চলে গেছে ভূগর্ভস্থ পানিস্তর। ভূগর্ভস্থ পানিস্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ায় সেচ সংকটে পড়েছেন হাজার হাজার কৃষক। বিদ্যুৎ সংকটতো রয়েছেই এর মধ্যে ভূপৃষ্টের পানিস্তর ভয়ানকভাবে নীচে নেমে যাওয়ায় কৃষকরা এখন চোখে সরষে ফুল দেখছেন। এরকম প্রতিকূলতার মধ্যেও জমির ধান রক্ষায় কৃষকরা সেচ ব্যবস্থায় নানান পন্থা কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করছেন। কৃষকরা তাদের ধান মাঠের স্থানভেদে ১৫ থেকে ৩০ ফুট পর্যন্ত মাটি খুঁড়ে সেচযন্ত্রগুলো সেই গভীরে স্থাপন করছেন। উপজেলার হাতুড় এলাকার বোরোচাষী কৃষক সাইফুল ইসলাম, রফিকুল হক, আব্দুল মালেক প্রমুখরা জানান, তাদের সেচযন্ত্র কয়েকদিন আগে যে পজিশনে স্থাপন করা ছিল সেখান থেকে বর্তমানে ১৫ থেকে ৩০ ফুট মাটি গর্ত করে সেই গভীর গর্তে স্থাপন করা হয়েছে। এত গভীরে স্থাপন করেও সেচযন্ত্র চালিয়ে ঠিকমত সেচের পানি উঠছেনা বলে তারা উল্লেখ করেন। তপ্ত আবহাওয়ায় এখন প্রায় ধান মাঠের সেচযন্ত্রগুলোর অবস্থাই এরকম বলে বিভিন্ন এলাকার বোরোচাষীরা জানান। তারা জানান, বিদ্যুৎ সংকট ও পানিস্তর সংকটের মুখে সেচ ভাবনায় তাদের অবস্থা করুণ হয়ে পড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে এখানে ২৭ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হয়েছে। এ বিপুল পরিমাণ জমির বোরোধানে সেচকাজ চালানোর জন্য গভীর এবং অগভীর মিলিয়ে সহ¯্রাধিক সেচপাম্প রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!